মাসুদ পারভেজ নির্জন | ১০:১১ পিএম, ২০২০-১২-১৯
রাঙামাটির কাপ্তাইয়ে জেএসএস সন্ত্রাসী কর্তৃক অপহৃত যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অপহরনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা।
শনিবার বিকালে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে পৌরচত্ত্বর থেকে বিক্ষোভ সমাবেশ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরুপা আলিম মার্কেটের সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় নেতৃবন্দরা বলেন, ইতিমধ্যে জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীরা চিৎমরমে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় তারা পাহাড়ে একের পর এক খুন, অপহরণ করে যাচ্ছে এবং যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অপহরণ করে সন্ত্রাসীরা।
আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে জীবিত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ জানানো হয়।
জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি সোলাইমান চৌধুরী,প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শামসুল আলম,জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সহ সভাপতি বিপুল ত্রিপুরা,সহ সভাপতি আবু তৈয়ব,সাংগঠনিক সম্পাদক দীপক দাশ মানিক,সহ সভাপতি বিটন সরকার,সহ সভাপতি শরীফ উদ্দিন,সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,অপহ্রত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক চিৎমরম ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ী চিৎমরমের মৈইদং পাড়া হতে পাহাড়ী সন্ত্রাসী জেএস এস অপহরণ করে বলে জানা যায়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited