নিজস্ব প্রতিবেদক | ১০:৪৫ পিএম, ২০২০-১২-২৭
রাঙামাটির কাউখালী উপজেলাধীন তারাবুনিয়া এলাকায় ইটভাটা শ্রমিককে বন্দি রেখে শারিরিক নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে কে.এম.বি ইটভাটার মালিক ফারুককে গ্রেফতার করেছে কাউখালী থানার পুলিশ। রোববার দুপুরে ফারুককে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ-পিপিএম। গ্রেফতারকৃত ফারুক রাঙ্গুনিয়া উপজেলাধীন জঙ্গল বগাবিলি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কেএমবি ইটের ভাটার মালিক মোঃ ফারুক হতে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকার মোঃ তারেক নামক জনৈক মাঝি ইটভাটায় শ্রমিক দেয়ার নামে ৫০ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর সেখানে কিছু শ্রমিকও প্রেরন করে। সেই শ্রমিকদের সাথে জাহাঙ্গীর আলমসহ তিনজন শ্রমিক আসে ইটভাটায় কাজ করার জন্য।
উক্ত শ্রমিকরা ইটভাটায় গত দেড়মাস যাবত কাজ করতে থাকে। নিয়মিত কাজ করতে থাকলেও কোন প্রকার টাকা পয়সা না দিয়ে মোঃ তারেক নামক জনৈক মাঝি থেকে আরো টাকা পাওনা রয়েছে বলে দাবী করে ইটভাটার মালিক। এসব শ্রমিকদের দিনের বেলায় ইট ভাটায় কাজ করান রাতের বেলায় ইটভাটায় শিকল দিয়ে বেধে রাখেন এবং মারধর করেন।
খবর পেয়ে শ্রমিক জাহাঙ্গীরের খালা মুক্তা বেগম নোয়াখালী থেকে বিষয়টি নিয়ে ইটভাটার মালিক মোঃ ফারুকের সাথে মোবাইলে কথা বলেন এবং মোঃ ফারুক কয়েকদফায় বিকাশের মাধমে ৯৩ হাজার টাকা হাতিয়ে নেন। এর পরেও মোঃ ফারুক তাদের কে ছেড়ে না দিয়ে পুনরায় মারধর করেন বলে জানান।
পরবর্তীতে জাহাঙ্গীরের খালা নগদ আরো কিছু টাকা নিয়ে এসে বিষয়টি নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পে জানালে শনিবার সন্ধ্যায় পুলিশ ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে শেকল বাধা অবস্থায় তাদের উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে আসে। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে কেএমবি ইট ভাটার মালিক মোঃ ফারুককে পুলিশ গ্রেফতার করে।
এ ব্যাপারে শ্রমিক মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিনজনকে আসামী করে কাউখালী থানায় শারিরিক নির্যাতন ও চাদাবাজীর মামলা করেছে। অপর আসামীরা হলো ইট ভাটার মালিক মোঃ ফারুকের ভাগ্নে মোঃ রিদয়(২৫) ও মাঝি মোঃ তারেক (৪০) পিতা, আবুল কালাম, সাং মাইজদি, থানা সুদারাম, জেলা- নোয়াখালী।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদউল্ল্যাহ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন গ্রেফতারকৃত ফারুককে রাঙ্গামাটির আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ফারুকের বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা ও রাঙ্গুনীয়া থানায়ও বিভিন্ন প্রতারনার অভিযোগ রয়েছে বলে কাউখালী থানা পুলিশ জানিয়েছে। এই মামলায় অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদউল্ল্যাহ-পিপিএম।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited