নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২০-১২-২৮
রাঙামাটি শহরের হাজারো শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের রসদ পরিবহনসহ নানামুখী সহযোগিতা করা ঐতিহ্যবাহি হাজী ইউছুপ আলী কোম্পানীর সন্তান মোঃ মঈন উদ্দিন সেলিমের উদ্যোগে সোমবার বিকেলে দরিদ্র পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে রাঙামাটি শহরে রিজার্ভ বাজারের, ইসলামপুর, শরিয়তপুর, জালিয়াপাড়া, পুরান পাড়া এলাকার শীতার্ত প্রায় এক হাজার পরিবারকে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আওয়ামী রাজনীতিতে রাঙামাটিতে হাজী ইউছুপ আলী কোম্পানীর পরিবার পরীক্ষিত সৈনিক। এলাকার শীতার্ত মানুষজনের পাশে অতীতের মতোই বর্তমানেও এই পরিবারটি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মতো অন্যান্য বিত্তশালীদেরকেও চলমান পরিস্থিতিতে শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তিনি।
মহতী এই আয়োজনের উদ্যোক্তা রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক গ্রুপের সভাপতি মঈন উদ্দিন সেলিম জানিয়েছেন, রাঙামাটি শহরের শীতার্ত মানুষজনের জন্য তার কম্বল বিতরণ সহায়তা অব্যাহত রাখা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited