নিজস্ব প্রতিবেদক | ০১:২০ এএম, ২০২১-০১-০১
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙ্গামাটি সদর উপজেলার ব্যাবস্থাপনায় শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা ২০১৯ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান ২০২০ রাঙ্গামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রেডবেধে আর্থিক অনুদান সহ সর্বমোট ১০০ জনকে এই বৃত্তি প্রদান করা হয়। শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা জনাব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সদর উপজেলার পরিচালক মো.আব্দুল জলিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. মহিউদ্দিন মহি ,রাঙ্গামাটি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.ওয়ালিদ হোসেন,যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষক জনাব সৈয়দ আল মাসুদ ,রাঙ্গামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান বাবু,জনস্বাস্থ্য অধিদপ্তর রাঙ্গামাটি জেলা ক্যাশিয়ার মোহাম্মদ আব্দুল খালেক ,রাঙ্গামাটি জেলা ইসলামিক মিশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো.রবিউল।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর উপদেষ্টা জনাব মোহাম্মদ খান,সাবেক পরিচালক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মনসুর আলী,উপপরিচালক( নিয়ন্ত্রণ) মোহাম্মদ জোনাঈদ, উপপরিচালক (সার্বিক) মুহাম্মদ ইউসুফ আলী, সদস্য মোহাম্মদ মিজানুল ইসলাম রুবেল, সদস্য জাহিদুল আলম কাদেরী, সদস্য মোহাম্মদ সোহাগ,সদস্য মোহাম্মদ ইমরান,সদস্য লোকমান,সদস্য মাহফুজ আহিব,সহ অন্যান্যরা।
২০১৯ সালে আয়োজিত পরীক্ষায় এবার সর্বমোট ১০০ জনকে রাঙ্গামাটি সদর উপজেলায় বৃত্তি প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited