স্মৃতিবিন্দু চাকমা | ০৭:১২ পিএম, ২০২১-০১-০১
নতুন বই তুলে দিলেন শিক্ষার্থীদের হাতে। সারাদেশের ন্যায় আজ জুরাছড়ি উপজেলার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আজ শুক্রবার নতুন বই তুলে দিয়েছেন স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকগণ। জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সামিরা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা মিলে নতুন বই হাতে পাওয়ার জন্য সকাল থেকে অধীর আগ্রহে রয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
এসময় শিক্ষকেরা অভিভাবকদের উদ্দেশ্য করে শিক্ষকেরা বলেন,বর্তমান সরকার যেভাবে শিক্ষার মানউন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে, ভবিষ্যত প্রজন্মদের একজন দেশের গর্বীত সন্তান গড়ে তুলে দেশ এবং মানবতা কল্যাণের জন্য সেভাবে আপনাদের শিশুদের সুশিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
জুরাছড়ি উপজেলায় ৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তথ্য সূত্রে জানা যায়, ৪নং দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার অধীন কুলুক পানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছোট কুড়াই দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাকশা তুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডুলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ও মৈদং ও বনযোগীছড়া সকল প্রাথমিক বিদ্যালয় সমূহের মাঝে আজ শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
প্রত্যেক বিদ্যালয়ে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited