নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৮ পিএম, ২০২১-০১-০৫
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ক্ষৃদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের মাধ্যমে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়না পাংখোয়া। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ১১ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠী রয়েছে।
তাদের সংস্কৃতিক ও ঐতিহ্য গুলোকে পুনরুদ্ধার করতে হবে। তাদেরকে বিলুপ্ত হতে দেয়া যাবে না। তাদের সংস্কৃতি গুলোকে ধরে রাখতে স্ব স্ব গোষ্ঠীর বয়োবৃদ্ধদের মাধ্যমে আমাদেরকে কাজ করার উদ্যোগ নিতে হবে। তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের কর্মকর্তাদের এই উদ্যোগ গুলো নিতে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার জেলা পরিষদের তরুন উদীয়মান সদস্য রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক রেমলিয়না পাংখোয়া ইনিষ্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
এ সময় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা, সাংস্কৃতিক পরিচালক, সংগীত পরিচালক সুরেশ ত্রিপুরা, কর্মকর্তা তৃষা ত্রিপুরা, নৃত্য পরিচালক সুফলা তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র অনেক নৃ গোষ্ঠী রয়েছে যারা তাদের সংস্কৃতিক কী সেটা ভুলে গেছে। কিন্তু আমরা তাদের সংস্কৃতিক ও ঐতিহ্যকে হারিয়ে যেতে দেবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য অঞ্চলের অহংকার দীপংকর তালুকদার পাহাড়ের মানুষের কল্যালে কাজ করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী গুলো যদি না থাকে তাহলে বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে না। তাই হারিয়ে যাওয়া সংস্কৃতিক গুলোকে ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।
পরে তিনি রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী জাদুঘরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited