ওমর ফারুক সুমন | ০৩:১০ পিএম, ২০২১-০১-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয় সমাজ পরিষদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ ১৭৫ পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে নগদ ৫ হাজার টাকা করে ৮ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
১০ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অর্থ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপকার ভোগী পরিবারের সদস্যগন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান "সুদর্শন চাকমা" বলেন বর্তমান সরকার একটি জনবান্ধন সরকার, ইতোমধ্যে সমাজের অসহায় ও দুঃস্থ - ভূমিহীন পরিবারের জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছেন এটি তারই একটি অংশ, এসময় তিনি বলেন আমরা যারা জনপ্রতিনিধি প্রায় সময় অসহায় লোকজন সাহায্যের জন্য আমাদের কাছে আসেন আমরা সবাইকে সবসময় সাহায্য করতে পারিনা, তবে সরকার এসব বিষয় মাথায় রেখে সমাজ সেবা কার্যালয়ে বিভিন্ন ভাতা ও সহায়তার ব্যাবস্থা রেখেছেন।
আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে সহায়তার জন্য তালিকা দিতে পারি । তবে জরুরী হলে আমরা সব সময় ব্যাক্তিগত ভাবেও সাহায্যের চেষ্টা করি যেমন ডেলিভারি সমস্যা, ককুরে কামড়ালে জলাতঙ্কের ভ্যাকসিনের ব্যাবস্থা করে থাকি, কারণ কুকুরের ভ্যাকসিনের জন্য একজন রোগীর ২৫০০ টাকা লাগে এই ২৫০০ টাকার জন্যতো একটা মানুষ মরতে পারে না। এবার ক্ষমতায় এসেও আমি ১১০০ ভ্যাক্সিন কিনার টাকা দিয়েছি। এছাড়া গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা অভ্যাহত থাকবে। অন্যান্য বক্তব্যরা সমাজের অসহায় ও দুঃস্থ পরিবারের জন্য বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited