ওমর ফারুক সুমন | ০৪:০৩ পিএম, ২০২১-০১-১৭
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের সহায়তায় ভিক্ষা বৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ২২ জন ভিক্ষুক। কিছু দিন পূর্বে ভিক্ষুকদের জীবনমান উন্নয়নের লক্ষে উপজেলার ২২ জন বিক্ষুকের মাঝে নগদ অর্থ ও সহায়ক সামগ্রী বিতরন করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।
সহায়ক সামগ্রীর মধ্যে নগদ ৫ হাজার টাকা, ওজন মাপার যন্ত্র, ছাতা, চেয়ার, কলসি, চাউল ২০ কেজি, এক বস্ক বিস্কুট ও একটি কম্বল ছিলো, সেই ওজন মাপার যন্ত্র দিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে বসে মানুষের ওজন পরিমাপ করে টাকা আয় করে সুন্দর ও স্বাভাবিক জীবন কাটছে এক সময়ে একমাত্র ভিক্ষা বৃত্তিই ছিলো যাদের পেশা।
তাদেরই একজন প্রতিবন্ধি মোঃ আব্দুল্লাহ (৫৫) ১৭ জানুয়ারী রবিবার সকালে দেখা যায় উপজেলা সদর বাজারে হাসি মুখে অনেক মানুষের ওজন পরিমাপ করে মাথা পিছু ৫ টাকা করে নিচ্ছেন কথা হয় আব্দুল্লাহর সাথে সে জানায় গত ৪ দিনে উপজেলার ৩ টি বাজারে মানুষের ওজন পরিমাপ করে তার আয় হয়েছে ১২০০ টাকা। এই আয় দিয়ে তার খুব ভালো জীবন চলছে। সে আর কোন দিন নিকৃষ্টতর পেশা ভিক্ষা বৃত্তিতে যাবেনা তাকে সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেয়ায় উপজেলা প্রশাসন ও বর্তমান সরকারের প্রশংসা করেন আব্দুল্লাহ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited