নিজস্ব প্রতিবেদক | ১০:৩২ পিএম, ২০২১-০১-১৭
রাঙামাটির বিলাইছড়িতে সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সাত পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী। বিলাইছড়ির উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে এই সাত সন্ত্রাসীকে রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।
আটককৃতরা হলো-চাইলগ্য ত্রিপুরা(৬০), বলিয়াম ত্রিপুরা(৪৮), বিরমনি ত্রিপুরা(৪৫), বিষ্ণমনি ত্রিপুরা(৪৪), লক্ষন ত্রিপুরা(৩০), জীবন ত্রিপুরা(২৬), বীর বাহাদুর ত্রিপুরা(২৬)। আটককৃতদের তাদের কাছ থেকে থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ০৮টি কার্টুজ, বিস্ফোরক দ্রব্য, ০২টি চাকু, ০২টি ছবি, ০৩টি সীল ও একটি চেক বই উদ্ধার করা হয়েছে বলে বিলাইছড়ি থানা সূত্র নিশ্চিত করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিলাইছড়ি থানা সূত্র জানিয়েছে, বিলাইছড়ির ফারুয়ার ইউনিয়নের বিভিন্ন স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদেরকে মারধর করে চাঁদাবাজি করছে এমন অভিযোগ স্থানীয়দের কাছ থেকে পেয়ে উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর যৌথ টিমের সদস্যরা।
দুইদিনের টানা অভিযানে অস্ত্র-গুলিসহ সাত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটককৃতরা সকলেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সক্রিয় সদস্য।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited