শহিদুল ইসলাম হৃদয় | ০৬:৪১ পিএম, ২০২১-০১-১৮
তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার,আসক্তি রোধ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আব্দুল আলী মঞ্চে দিনব্যপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, উপজেলা নির্বহী অফিসার ফাতেমা তুজ জোহরা (উপমা), নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল জান্নাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারি, শহীদ আব্দুল আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা রাবার স্কাউট এর সাধারণ সম্পাদক নুরুল আবসারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায়, বর্তমান প্রজন্মকে প্রযুক্তি ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কিত বিভিন্ন ধারণা দিয়ে প্রযুক্তিকে ভালো কাজে প্রয়োগ বা ব্যবহার করতে বলা হয়।
সভা শেষে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আব্দুল আলী মঞ্চে আয়োজিত বিজ্ঞান মেলার স্টোল গুলো পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited