রাজস্থলী প্রতিনিধি | ০১:১৬ এএম, ২০২১-০১-২২
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ভুমিহীন ও গৃহহীন অসহায় পািরবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে ।
ইতিমধ্যে সারা বাংলাদেশে ৬৬ হাজার ঘর নির্মান প্রক্রিয়া শেষ হয়েছে। তারই অংশ হিসেবে ১ম পর্যায়ে রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলা ৩টি ইউনিয়নে ৬২ পরিবারের হাতে আগামী ২৩ জানুয়ারী শনিবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সএর মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার ২১ জানুয়ারী বিকাল ৫ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেখ সাংবাদিকের নিকট এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজস্থলীতে আশ্রয়ন প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ১৯০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। তন্মধ্যে ৬২ ঘরের নির্মান কাজ শেষ হয়েছে। আগামীকাল ২৩ জানুয়ারী সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপকার ভোগীদের হাতে হোল্ডার এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ঘরগুলো স্থানান্তর করা হবে।
তিনি আরো বলেন, বাকি ১২৮টি ঘরের কাজ শুরু হয়েছে। আগামী ১৭ মার্চের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এদের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও অফিস সহকারী ফিরোজ আহম্মেদ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited