আল মামুন | ০৬:১৩ পিএম, ২০২১-০১-২২
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শুক্রবার সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়া,হাতিমুড়া,সিন্দুকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এতিমখানা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫’শতাধিক শীতবস্ত্র (শীতের কম্বল) বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এসব শীতবস্ত্র বিতরণকালে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এ সময়, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা,খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকবিশ্বজিৎ রায় দাসসহ শীতবস্ত্র বিতরণ কালে স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কালে অসহায়দের জন্য খাদ্য শস্যও প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
এ সময় প্রধান অতিথি বলেন,মানুষের পাশে দাঁড়ালে সুদুঢ হয় ভ্রাতৃত্বের বন্ধন,বাড়ে মনের প্রশান্তি। তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে কেউ কষ্টে থাকবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাই একে অপরের পরিপুরক হিসেবে কাজ করে এদেশকে এগিয়ে নিতে সকলে র সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তিনি বর্তমান সরকারের সাধারণ মানুষের জন্য হাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ছিল,আছে এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited