নিজস্ব প্রতিবেদক | ০৬:৩১ পিএম, ২০২১-০১-২২
আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এসময় সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্রো, নগর বিএনপির রাঙামাটি জেলা শাখার সভাপতি সফিউল আযম,সাধারন সম্পাদক মাহবুবুল বাসেদ অপু সহ শ্রমিকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় নেতাকমীরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীর্ষের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়। এদিকে জেলা বিএনপির একটি অংশ শ্রমিকদলের বিরুদ্ধে মিথ্যা প্রগাগন্ডা চালাচ্ছে ও পাল্টা একটি ভুয়া কমিটি দিয়ে বিভ্রান্তির অভিযোগ এনে শ্রমিকদলের নেতৃবৃন্দরা বলেন,যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
\পরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited