নিজস্ব প্রতিবেদক | ১০:২৬ পিএম, ২০২১-০১-২২
রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নাই- এ প্রতিপাদ্যকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সম্মেলন’২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ( ২২জানুয়ারী) শুক্রবার, সকাল ১১ টায় জেলা কার্যালয়ে জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক'র সভাপতিত্বে জেলা সম্মেলনে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাসিবুর গোলদার।
সম্মেলনে বক্তাগণ বলেন, নৈতিক আদর্শচ্যুত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো খুন-ধর্ষণ, রাহাজানি,টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের এই অপকর্ম জাতিকে হতাশ করেছে। এমতাবস্থায় মহানবী(সাঃ) এর আদর্শ ও সাহাবায়ে কিরামের অনুসৃত পথে পরিচালিত ইশা ছাত্র আন্দোলন জাতিকে আলোর পথ দেখিয়েছে। একথা নির্দ্বিধায় বলা যায়, মেধাবী ছাত্রদের আদর্শ ও প্রিয় সংগঠন ইশা ছাত্র আন্দোল।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম,
জেলা সদস্য মাওলানা মাজহারুল ইসলাম,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সহ সভাপতি মুহাম্মদ ইমাম হোসাইন,সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মল্লিক,প্রশিক্ষণ সম্পাদক আবু তাহের।
সম্মেলন শেষে মুহাম্মদ ওমর ফারুককে সভাপতি, মুহাম্মদ ইমাম হোসাইনকে সহ-সভাপতি ও মুহাম্মদ হোসাইন মল্লিককে সাধারণ সম্পাদক করে ইশা ছাত্র আন্দোলনের ২০২১ সেশনের জেলা কমিটি ঘোষণা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited