মাহাদি বিন সুলতান | ০১:০৬ এএম, ২০২১-০১-২৫
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নানিয়ারচরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রোববার (২৪ জানুয়ারি) বিকালে দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং বাঘাইছড়ি পৌরসভা সাবেক মেয়র আলমগীর কবির।
এসময় পিসিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি নুর জামাল হাওলাদার, পার্বত্য মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আসমা আক্তার, সাবেক ছাত্রনেতা সোহেল রিগ্যান, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও পিসিএনপি’র রাঙামাটি জেলা কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক প্রমূখ।
এসময় আলমগীর কবির বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মূলত “দেশপ্রেম, সম্পৃতি ও উন্নয়ন” এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলছে। সকল জাতিগোষ্ঠী নিয়েই আমাদের পথচলা। এই অঞ্চলের সকল ধর্ম-বর্ণের মানুষ যাতে দেশের অখন্ডতা বজায় রেখে পথ চলে সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোন কুচক্রী মহল যাতে এই পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। পাহাড়ি-বাঙালী আলাদাভাবে না ভেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এমনটাই আমাদের প্রত্যশা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited