শহিদুল ইসলাম হৃদয় | ০৩:৫৪ পিএম, ২০২১-০১-২৫
একাদশ শ্রেণীর পরীক্ষা হবে অনলাইনে! সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির মানুষও অবগত আছে। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরপরই বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভাইরাসের মরণ ছোবল থেকে রক্ষা করতে সারা দেশে ২০২০ সালের ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউনের ঘোষণা দেন।
পরে দেশের কর্মহীন মানুষের অচল হয়ে পড়ার দৃশ্য দৃষ্টিগোচর হলে ২০২০ সালের ৩১ মে থেকে সীমিত পরিসরে লকডাউন শিথিল করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে, খুলেছে শহরের ছোট খাটো দোকান-পাট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান গুলো। করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ হতে দীর্ঘ দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা নিজেদের পড়া লেখাকে করোনার কাছে বিলীন হতে দেয়নি, অনলাইনের মাধ্যমে তাদের পড়াশোনা রীতিমত চলমান রেখেছে।
তারই ধারাবাহিকতায় রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চলতি বছরের ১৭ জানুয়ারি রাঙামাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান।
লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি সরকারি কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারি ২০২১ এর তৃতীয় সপ্তাহে অনলাইনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, উক্ত পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী পরবর্তীতে নোটিশ বোর্ড ও কলেজের ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited