রাজস্থলী প্রতিনিধি | ০৫:৪৫ পিএম, ২০২১-০১-২৬
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংর্ঘষ বন্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন পাহাড়ের চারন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ। আর তার লিখনির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সর্বত্র শান্তি আনয়নে বিশাল জনমত গঠন হয়েছিল। আর সে সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।
মঙ্গলবার(২৬ জানুয়ারী) দুপুরে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ এর সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ ছাদেক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। গেষ্ট অব অনার রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাজস্থলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উচসিন মারমা, রাজস্থলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান।
পরে রাজস্থলী প্রেস ক্লাবের পক্ষ থেকে দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ এর সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে সম্মাননা প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited