নিজস্ব প্রতিবেদক | ১২:১০ এএম, ২০২১-০১-৩০
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাথে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতির নবনির্বাচিত পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির সকল নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার রাত ৯টায় শহরের সুখিনীলগঞ্জ এলাকায় অবস্থিত জেলা পরিষদ চেয়ারম্যান এর সরকারি বাস ভবনে সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারুর নেতৃত্বে সমিতির বর্তমান পরিষদ এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় রাঙামাটি আসবাপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারুসহ নির্বাচিত পরিষদের সকল নেতৃবৃন্দসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় পরবর্তী চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অত্র সমিতির সকল নির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সমিতির বর্তমান পরিষদকে তিনি বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। তিনি সমিতির সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। আসবাবপত্র ব্যবসায়ি সমিতির নির্বাচিত সকল সদস্যবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাৎ কালে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited