বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৩৪ পিএম, ২০২১-০১-৩০
পার্বত্য অঞ্চলের সকল মানুষের অধিকার আদায়ের একমাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম সভাপতি, মোক্তার হোসেন সোহেল সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে রাঙামাটি জেলা সভাপতি মোঃ সাব্বির আহমেদ।
শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এবং মোঃ আবসার হোসেন এর সঞ্চালনায় কাচালং সরকারী কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি ঘোষণা করার আগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, রাষ্ট্রীয় অখন্ডতা বজায় রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে ১৯৯৭ সালে ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ সম্পাদন করেন। চুক্তির শর্ত অনুযায়ী শান্তিবাহিনী আত্মসমর্পণ করলেও কিছু অস্ত্র জমা দিয়ে তাদের সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে। চাঁদাবাজির টাকায় তাদের অস্ত্রের ভাণ্ডার দিন দিন আরও সমৃদ্ধ হয়েছে। আর এ চাঁদাবাজির টাকার লোভে জনসংহতি সমিতি ভেঙ্গে একের পর এক মোট চারটি উপজাতি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে। যার ফলে এ অঞ্চলের মানুষ চুক্তির কাঙ্খিত সুফল পাচ্ছে না।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ কাজী মজিবর রহমান।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র আলমগীর কবির, রাঙামাটি জেলা সভাপতি মোঃ সাব্বির আহমেদ, খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি শাকিব, নাগরিক পরিষদ কেন্দ্রীয় নেতা মোঃ মাসুম রানা, সাবেক পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, রহমতুল্লাহ খাজা প্রমুখ।
প্রসঙ্গত, দেশপ্রেম, সম্প্রীতি, উন্নয়ন এই স্লোগানকে বুকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামের মাটি, মানুষ, লাল-সবুজের পতাকা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য কাজ করা। সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়ার অঙ্গীকার। ২০১৯ সালের ৫ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদযাত্রা শুরু হয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সে সময় এ সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ নামে দুটি সংগঠনের নাম ঘোষণা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited