মাহাদি বিন সুলতান | ১২:৪৪ পিএম, ২০২১-০২-০১
রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারে উপ-শাখার শুভ উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক।
রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রিজার্ভ বাজারের লেকসিটি শপিং কমপ্লেক্সের ২য় তলায় উপশাখার শুভ উদ্বোধন করে ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড।
রাঙামাটি জেলা শাখার আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক শোহেব রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহম্মদ বানু মিয়া সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ বদি আলম, বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান মাহমুদ মঞ্জু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিউল আজম ও মার্কেটের মালিক নুরুল কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, রিজার্ভ বাজার ছিল প্রাচীন রাঙামাটির ব্যবসায়ীক মূল কেন্দ্রবিন্দু। পরবর্তি সময়ে তা স্থানান্তরিত হয়ে বনরূপামূখী হয়েছে। আজ থেকে হাতের কাছেই আইএফআইসি ব্যাংকের উপশাখা পেয়ে সাধারণ গ্রাহক, উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সকল গ্রাহক লাভবান হবে। রিজার্ভ বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় বক্তারা।
এসময় বক্তারা আরো জানান, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে জামানতবিহীন ঋণ প্রদান করতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এদিকে বিকাল ৩টায় শহরের দেবাশীষ নগরে মসজিদ মার্কেটের ২য় উপশাখার উদ্বোধন করেছে ব্যাংকটি। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিগণ ফিতা কেটে শাখা ২টির উদ্বোধন ঘোষণা করেন। এতে সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান প্রধান অতিথি, বনরূপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ বিশেষ অতিথিসহ সাবেক জেলা পরিষদ সদস্য বিহারী রঞ্জন চাকমা, বিশিষ্ট ব্যাবসায়ী অনুপম বড়ুয়া, মার্কেটের মালিক মোঃ রুহুল আমিন, অপারেশন ম্যানেজার প্রদীপ কুমার ঘোষ এবং দেবাশীষ নগর উপশাখার ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক সরওয়ার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited