প্রেস বিজ্ঞপ্তি | ০৫:২৭ পিএম, ২০২১-০২-০৫
৫ ফেব্রুয়ারি (শুক্রবার) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে(এনেক্স ভবন) অনলাইন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, রাঙ্গামাটি জেলার ৩০০০ নারী উদ্যোক্তাদের মধ্যে ২৫জন অনলাইন নারী উদ্যোক্তা লাখপতি হয়ে দেখিয়ে দিয়েছে তারা পারে। এখনকার দিনে লাখপতি হওয়া হয়তো খুব বেশি অসম্ভব নয় কিন্তু উদ্যোক্তা হয়ে একজন নারী হয়ে নিজের উদ্যোগে লাখপতি হওয়া খুব সহজ নয়। কেউ যখন কোন কিছু অর্জন করে তখন আমাদের সমাজে তাকে মূল্যায়ন করা হয়না, সমালোচনা করে বলা হয় আমিও এটা করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ দেখিয়ে না দিলে পথ প্রদর্শক না হলে অন্যরা পথ খুঁজে পায়না। তিনি বলেন, ২৫জন অনলাইন নারী উদ্যোক্তা স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে লাখপতি হয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে এটা অবশ্যই প্রশংসনীয়। যারা পথ দেখিয়েছে, যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তারা অন্যদের থেকে এগিয়ে থাকলো এবং অন্যদেরকে উৎসাহ যোগালো। তিনি আরও বলেন, পরিষদ এ জেলার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের সাহায্যে এগিয়ে আসাও পরিষদের উন্নয়মূলক কাজের একটি অংশ। করোনার আগে ভারতের জিডিপি আমাদের চাইতে এগিয়ে ছিলো। এখন আমাদের জিডিপি ভারতের চাইতে বেশি। বিশ^ অর্থনীতিবিদরা মনে করছেন আগামী দিনগুলোতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি বিশেষ অবস্থানে চলে যাবে। কিন্তু নারীদের কর্মে সম্পৃক্ত করা না গেলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি পরিপূর্ণতা লাভ করবেনা। এজন্যে তিনি নারী উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, উইমেন এন্ড ই-কমার্স এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা জাহানুর কবীর সাকিব, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াদুদ, উইমেন এন্ড ই-কমার্স এর রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট হেড শিরীন সুলতানা অরুনা এবং লাখপতি নারী উদ্যোক্তাদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন রুমা আক্তার ও ঋতিষা চাকমা জেন্সি।
অনুষ্ঠান শেষে লাখপতি হওয়া ২৫জন অনলাইন নারী উদ্যোক্তাকে তাদের কাজের স্বীকৃতিসহ অন্য নারী উদ্যোক্তাদের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ২৫জনকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি হতে ৫০জন নারী উদ্যোক্তাকে প্রতিদিন ২ঘন্টা করে ১০দিন অনলাইনে ব্যবসা করার প্রশিক্ষণ দেয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited