লংগদু প্রতিনিধি | ০৭:৫৪ পিএম, ২০২১-০২-০৭
সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় কোভিড ১৯ টিকাদান কর্মসূচির আওতায় প্রথম দিন টিকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা।
রবিবার সকাল ১১টার সময় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (ঝন্টু)।
প্রথম টিকা গ্রহণ করেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সমিরন চাকমা, দ্বিতীয় এবং তৃতীয় টিকা গ্রহণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রথমদিন ১৫ জন্য পুরুষ ও ৫জন মহিলা মোট ২০ জন টিকা গ্রহণ করেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা বলেন, আমরা যারা টিকা নিয়েছি এখন পর্যন্ত সবাই সুস্থ আছি, লংগদুতে প্রাথমিকভাবে আমরা ১৬৪০টি ভ্যাকসিন পাই এবং প্রথম পর্যায় রেজিস্ট্রেশন হয় আমাদের উপজেলায় ৮৩০ জন। অত্র কমপ্লেক্সের একটি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধনকৃত দের এই টিকা প্রদান করা হচ্ছে। উক্ত টিকাদান কর্মসূচিতে সহায়তা করে লংগদু উপজেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য গণ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited