মেহেরাজ হোসেন সুজন | ১২:৩১ এএম, ২০২১-০২-১১
‘কুইক রেসপন্স এন্ড বেস্ট প্র্যাকটিস’ নামে ব্যতিক্রমধর্মী পুলিশি সেবা চালু হলো নানিয়ারচর থানায়।পুলিশি সেবাকে জনবান্ধব, হয়রানি ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার আওতাধীন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমানের এই উদ্যোগ।
নানিয়ার চর থানায় সাধারণ ডায়েরী ও মামলা করতে এসে সেবা গ্রহিতা নির্দিষ্ট বিষয়ের উপর ফরমেট থাকায় স্বল্প সময়ের মধ্যে সেই সেবা গ্রহন করতে পারে। পাশাপাশি সেবার মান উন্নয়ন এর লক্ষ্য নানিয়ারচর বীরমুক্তিযোদ্ধা, প্রবাসী, পর্যটক, বয়স্ক, প্রতিবন্ধী, নারী ও শিশুদের দ্রুততার সাথে আইনি সেবা দেওয়ার জন্য খোলা হয়েছে আলাদা আলাদা হেল্প ডেস্ক।
যার সুফল পাচ্ছেন সেবাপ্রত্যাশী মানুষ। নানিয়ারচর থানায় কুইক রেসপন্স এন্ড বেস্ট প্র্যাকটিস’ নামে সেবা চালু করেছি পুলিশি সেবাকে জনবান্ধব ও স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদানের লক্ষ্যে। নানিয়ারচর থানাধীন ইসলাম পুর এলাকার নুর নাহার বেগম ২০/১০/২০ তারিখে তার জাতীয় পরিচয় পত্র হারানো বিষয়ে চলতি মাসের ৮ তারিখে কুইক রেসপন্স এন্ড বেস্ট প্র্যাকটিস এর মাধ্যমে একটি সাধারণ ডায়েরী করেন।
কুইক রেসপন্স এন্ড বেস্ট প্র্যাকটিস এর সুবিধার বিষয়ে ও নানিয়ারচর থানার কর্মকর্তাদের সেবা প্রদানের ব্যাপারে জানতে চাইলে নুর নাহার বেগমের মুঠোফোনে জানান,আমি আইডি কার্ড হারানোর বিষয়ে দুশ্চিন্তায় পরে যাই,সাধারণ ডায়রী করতে নানিয়ারচর থানায়ে গেলে আমার জিডি বিষয়টি জানতে চেয়ে তৎক্ষনাৎ তারা আমাকে একটি জিডির ফরমেট দেন আমি সেখানে স্বল্প সময়ের মধ্যে আমার ডায়েরি করি,এবং কনো প্রকার ঝামেলা ছাড়াই আমি আমার সেবা গ্রহন করি। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, সেবাপ্রত্যাশী পাহাড়ী ও বাঙ্গালী মানুষ এখন পুলিশের কাছে আসতে ভয় পায় না এটাই আমাদের অর্জন।
সুন্দর আচারণ ও পেশাদারিত্বের মাধ্যমে আইনগত সেবা প্রদানে নানিয়ারচর থানা বদ্ধপরিকর। সেবাগ্রহীতাদের সঙ্গে থানার পুলিশ সদস্যরা কেমন ব্যবহার করছেন এখন আমরা সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছি। খারাপ ব্যবহারের অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited