নিজস্ব প্রতিবেদক | ১২:২৮ এএম, ২০২০-০৯-১৮
পৈত্রিক সম্পক্তি ভাগ-বাটোয়ারার মামলাতে পরাজয়ের কারণে নিজ আপন ভাইয়ের হাতে হামলার শিকার ও সামাজিক নিরাপত্তা চেয়ে সংবাদ সন্মেলন করেছেন অসহায় ষাটোর্দ্ধ এক বৃদ্ধ দম্পতি।
এসময় পরিবারের কর্তা তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও স্বাক্ষীদের নিরাপত্তা চেয়ে কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
বুধবার সকালে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন হামলার শিকার নীতিশ দেওয়ান। এসময় তার স্ত্রী সুজলা দেওয়ান উপস্থিত ছিলেন।
লিখিত বত্তব্যে তিনি বলেন, রাঙামাটি শহরের বনরূপাস্থ শশী দেওয়ান পাড়ায় তার আপন ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা সমরেশ দেওয়ান, স্ত্রী রূপা দেওয়ান ও তার ছেলে মনোরম দেওয়ান গেল ৩ ও ৪ সেপ্টেম্বর পর পর দুদিন ধরে ভোর রাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়ীতে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।
হামলাকারীরা বাড়ীর দরজা, জানালা কেটে ফেলে ও ভাংচুর করে। বাড়ীর বাগান ক্ষতিসাধন করে দেয়। এছাড়া এসময় তিনি পুলিশের ৯৯৯ এর কল করার কারণে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা প্রাণে রক্ষা পান। তবে হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। তবে উল্টো হামলাকারীরা তার পরিবারের সদস্য ও স্বাক্ষীদের প্রকাশ্য জীবননাশের হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। আসামীরা তাকে ও তার পরিবারকেরের সদস্যদের হত্যা কিংবা গুম করতে পারে। তাই আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচিছ।
সংবাদ সন্মেলনে তিনি বলেন, পৈত্রিক সম্পক্তি ভাগ-বাটায়োরা নিয়ে তার অপন ভাই সমরেশ দেওয়ানের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এতে পৈত্রিক সম্পক্তির তিনটি মামলায় সমরেশ দেওয়ান পরাজিত হওয়ার কারণে তাকে ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্য এ ঘটনা ঘটিয়েছে। তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা ও স্বাক্ষীদের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
তবে এ ব্যাপারে সমরেশ দেওয়ানের সাথে মোবাইলে কয়েকবার যোগাযোগ করেও মোবাইল রিসিভ করেননি।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, ঘটনার ব্যাপারে নীতিশ দেওয়ান ৭ সেপ্টেম্বর থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে তদন্তকরছে। তদন্তকরে সত্যতা পাওয়া গেলে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited