আইয়ুব চৌধুরী | ১০:১৮ পিএম, ২০২১-০২-১৮
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটি ৩০৫ পদাধিক সেনা রিজিয়নের অায়োজনে কাপ্তাই ২৩ বেঙ্গল ও রাজস্থলী সাব জোনের ব্যাবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ রাজস্থলী উপজেলায় বৃহস্পতিবার তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল তিন টায় প্রথম পর্ব প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
প্রথম পর্বে অনুষ্টিত ম্যারথন দৌড়ে উপস্থিত ছিলেন, কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর ইয়াসির অাদনান,উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ডাঃ রুইহলাঅং মারমা, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, শিক্ষার্থী,উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক বৃন্দ,সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম পর্বের প্রতিযোগিতা শুরু হয় রাজস্থলী তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়ক হতে মোট ৫ কিলোমিটার বড়ইতলি পর্যন্ত ঘুরে অাবার তাইতং পাড়া মাঠে এসে শেষ হয়। এ সময় রাজস্থলী উপজেলা প্রধান সড়কের দু পাশে শত শত মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে তাইতং পাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিযোগীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited