নিজস্ব প্রতিবেদক | ০৫:২৭ পিএম, ২০২১-০২-২০
বিশুদ্ধ পালি ভাষায় বিনয় পিটক সুত্ত পিটক ও অভিধম্ম পিটক শিক্ষা কর’ এই স্লোগানে সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, মানবকল্যাণমূখী ও শিক্ষামূলক উদ্দ্যেশে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের প্রথম রত্নাংকুর ফাউন্ডেশন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ১মবর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ) দিনব্যাপী কর্মসূচির মধ্য পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, ধর্মদেশনা,পিন্ডদানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্যায়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বৌদ্ধ সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বাংলাদেশের পতাকা ও বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয়। পরে ভগবান বুদ্ধের ও মহাসাধক সাধনানন্দ মহাস্থবির (বনভান্তের) প্রতিকৃতিতে ও উপস্থিত ভিক্ষুসংঘকে পুষ্পমাল্য প্রধান করা হয়।
এসময় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন কিরন্তা চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন শোভন চাকমা ও নিশা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান, বৌদ্ধ ট্রাস্টের সভাপতি রিপন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা,এ্যাডভোকেট ডা. মো. ইদ্রিস ভূঁইয়া।
বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে পুণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন রত্নাংকুর বনবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ভদন্ত শ্রীমৎ জিনবোধি মহাস্থবির, রাজবন বিহারের আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত জ্ঞানপ্রিয় মহাস্থবির, বেনুবন অরণ্য কুটিরের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ পন্থক মহাস্থবির।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited