বাঘাইছড়ি প্রতিনিধি | ০৯:০৯ পিএম, ২০২১-০২-২৫
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রুপকারী ইউনিয়নের ১ নং ওয়াডের মেম্বার ও জেএসএস সংস্কার দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতের ভাই বিনয় চাকমা জেএসএস সন্তু দলের ১০ সদস্য ও অজ্ঞাত ৮ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহ, পুলিশের ডিএইসবি শাখার সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ, বাঘাইছড়ি থানার সার্কেল এসএসপি আব্দুল আওয়াল ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও ঘটনার প্রত্যক্ষদর্শী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের সাথে মতবিনিময় শেষে অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ বলেন,এরই মধ্যে আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে, প্রাথমিক অবস্থায় হত্যা কান্ডটি পরিকল্পিত বলে ধারনা করছে পুলিশ।
এদিকে এই ঘটনায় বিকাল ৩ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনেরও কথা রয়েছে। এবং বিকাল ৩ ঘটিকায় ময়নাতদন্ত শেষে নিহত সমর বিজয় চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited