শাহ আলম | ০৪:১৪ পিএম, ২০২১-০২-২৭
রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে রাঙামাটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলর কে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দিয়ে বরণের মাধ্যমে সংবর্ধনা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল মৃত্যুকৃত সদস্যদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন বিশ^াসের সঞ্চালনায় সভায় সংবর্ধিত মেয়র আকবর হোসেন চৌধুরী ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়াও সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মো: বাপ্পু রায়হানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় সংবর্ধিত আকবর হোসেন চৌধুরী সমিতির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পৌর এলাকার জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট প্রদান করে পুনরায় দায়িত্ব দিয়েছেন। আমি সবসময় জার্তি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতের করে যাবো। সমিতির নেতৃবৃন্দদের তিনি কোন রকম আর্থিক অনিয়মের সাথে না জড়ানোর পরামর্শ দেন এবং সমিতির উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন।
আলোচনা সভা শেষে সংগঠনের ১৮জন সদস্যের পরিবারবর্গকে ১৫ হাজার টাকা করে মৃত্যু ফান্ডের চেক বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited