আইয়ুব চৌধুরী | ০১:০৮ পিএম, ২০২১-০২-২৮
দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে অযতেœ অবহেলায় অভিভাবকহীন পড়ে আছে রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সড়ক। এতে প্রতিনিয়ত দূর্ভোগে পড়েছে দুর দুরান্ত থেকে আসা শতশত স্থানীয় বাসিন্দারা। সরেজমীনে দেখা যায় সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্ড ও ছোটবড় গর্ত।
পিচ উঠে গিয়ে ইটের সুরকি পর্যন্ত উঠে গেছে। সড়কের কিছু কিছু স্থানে পিচ রোডের অংশ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিপূর্ণ হয়েছে। ট্রাক, অটোরিকসা, মাহিন্দ্রা চলে হেলে দোলে কটকট করে। পায়ে হেটেও চলাচলের অনুপোযোগী দীর্ঘ সময়। অন্ধকার রাতে হাটতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে স্থানীয় বয়বৃদ্ধ লোকদের জন্য হাটাও ভয়ংকর হয়ে দাড়িয়েছে।
যানবাহন যেতে চাইনা লক্কর জক্কর সড়কটি দিয়ে। কিছু স্থানে গাড়ি থেকে নেমে এ অংশ পাড় হতে দেখা গেছে যাত্রীদের হাজীপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জানান, এসড়ক দিয়ে প্রতিনিয়ত নোয়াপাড়া, আমতলী পাড়া, বগাছড়ি পাড়ার শত শত জন সাধারনের যাতায়াত। সড়কটি নিয়ে কারো মাথা ব্যাথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের। একাধিকবার সড়কটি মেরামত করার অনুরোধ জানানো হলেও মেলেনি কোন সাড়া। তাই স্থানীয় এলাকাবাসীর একটাই দাবী এলজিডি অথবা সড়ক ও জনপদ কর্তৃপক্ষ যে কোন ভাবে এ সড়টি দ্রুত মেরামত করে আমাদের কষ্টের লাঘব করবেন।
হাজী পাড়া জামে মসজিদের ঈমাম মোস্তফা বলেন, সড়কটির দুর্দশা ও বেহাল অবস্থার কারনে সমস্যায় পড়তে হয় নামাজ পড়তে আসা মুসল্লীদের। শুধু তাই নয় এ এলাকার ক্ষুদ্র নৃগোষ্টি জাতি ভাইদেরও। আর একটু বৃষ্টি হলে চরম দূর্ভোগ পোহাতে হয়। সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা এলজিডি অফিসের সাথে যোগাযোগ করা হলে ইতিমধ্যে সমন্বয় মিটিংএ সংস্কারের বিষয়ে উপস্থাপন করে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সম্মতিক্রমে খুব শিগ্রই টেন্ডার প্রক্রিয়ার শেষে সংস্কার কাজ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited