আইয়ুব চৌধুরী | ০১:১৫ পিএম, ২০২১-০২-২৮
বিশ্ব মানচিত্রের তিনটি দেশ এসে যে ইউনিয়নে মিলিত হয়েছে এমন একটি ইউনিয়নের নাম ফারুয়া। পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের আয়তন ২৮০ বর্গ কিলোমিটার।
দেশে এর চেয়ে কম আয়তনের অনেক উপজেলাও রয়েছে। আয়তনে বড় হলেও এই উপজেলায় লোকসংখ্যা বেশ কম। প্রায় ১৮ হাজার নাগরিক অধ্যুষিত এই ইউনিয়নের মানুষ সভ্যতা থেকে এখনও অনেক দুরে। সড়ক যোগাযোগ নেই বললেই চলে, হাটাপথই এই উপজেলার মানুষের একমাত্র ভরসা। নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক বা শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান। দিগন্ত বিস্তৃত বন বনানী আর পাহাড় সন্নিহত জনপদ বিলাইছড়ি- যেন প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা এক সবুজ রাণী।
বাংলাদেশ, মায়নমার ও ভারত; তিন দেশের সংযোগস্থল হলেও ব্যবসা বাণিজ্য গড়ে উঠেনি কোনো কালেই। এই উপজেলা ঘিরে পর্যটন শিল্প বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু যোগাযোগ দুর্গমতা না কাটলে তা সুদুর পরাহত। এই উপজেলার ধুপপানি ঝর্ণার কল কল নাদ বেশ অনেক দুর থেকেই শোনা যায়। পায়ে হেটে যখন আপনি ঝর্ণার পাশে পৌঁছবেন; প্রকৃতির অপরূপ প্রতিচ্ছবি, আর মাটির শুধা গন্ধে নিমিশেই আপনার সমস্ত ক্লান্তি দুর হয়ে যাবে। যে দিকে থাকাবেন শুধু উচু নিচু পাহাড় আর পাহাড়। স্থানীয়রা উৎপাদন করে প্রচুর পরিমানে নানা জাতের ফল ও শাক সবজি।
কিন্তু এর কোনোটাই বাইরে বাজারজাতের সুযোগ নেই; সব খেয়ে নেয় চাষিরা নিজেরাই। এই তাজা সবজি, আর প্রকৃতির নির্মল বাতাসই স্থানীয়দের স্বাস্থ্য সতেজ রাখতে সাহায্য করে। কারণ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে কোনোকালেই তেমন ডাক্তার থাকেনি। র্বষা মৌসুমে সামান্য কিছু সবজি ও ফল বাইরে থেকে আসা পাইকারেরা সংগ্রহ করলেও তার ব্যবাসায়িক মূল্যায়ন উল্লেখ করার মতো নয়।
স্বাধীনতার বছরই এ ইউনিয়নের গড়ে উঠেছিল ফারুয়া বাজার। শবিবার দিন বসে সাপ্তাহিক হাট। তখন লোকে গিজ গিজ করে বাজারটি। নিজেদের উৎপাদিত পণ্যের পসরা নিয়ে বাজারে বসে জুমিয়ারা। নানা রকম ফল, সবজি বিক্রি করে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে নিয়ে যায়। অর্ধশতাব্দী পার হয়ে গেলেও এ বাজারের তেমন কোনো উন্নয়ন হয়নি। কালের বিবর্তনে বাজারের অনেকখানি বিলীন হয়ে গেছে রাইংখিয়ং নদীতে। একমাত্র মসজিদটিও ভাঙ্গনের কবলে রয়েছে দীর্ঘদিন।
২০১১ সালের আদম শুমারী অনুযায়ী লোকসংখ্যা ১৪ হাজার বলা হলেও বর্তমানে সেখানে অন্তত ১৮ হাজার মানুষের বসবাস। তাদের মোবাইল নেটওয়ার্ক না থাকায় যেমন পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তেমনি বিদ্যুৎ না থাকায় টেলিভিশন দেখারও সুবিধা নেই। সরকারের দেওয়া ডিজিটাল বাংলাদেশের সুবিধা থেকে অনকে দুরে এই ১৮ হাজার মানুষ। সোলারের সাহায্যে বর্তমানে কিছু এলাকায় টেলিভিশন দেখানো হচ্ছে।
স্থানীয় বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ কিছু বলতে, তার মাঝে অপ্রাপ্তির দারুন হাহাকার। তিনি বলেন দীর্ঘদিন ধরে এ বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে নেই কোন মোবাইল নেটওয়ার্ক ও বিদুৎ। প¦ার্শবর্তী কাপ্তাই উপজেলা বিদুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও আজ অবহেলিত দুর্গম এলাকায় বিদুৎ পৌছাইনি। ফলে এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপংকর তালুকদারের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
চট্টগ্রাম বন্দর থেকে ঠেগামুখ স্থলবন্দর পর্যন্ত প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার লম্বা প্রস্তাবিত ট্রানজিট সড়কটির ভায়াপথ এই ফারুয়া। সড়কটির কাজ শুরু হলেও চলছে দ্রুত গতিতে। স্থানীয়দের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি গ্রাম শহর হতে দেরি হলেও আপাতত তারা যেন মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ ও শিক্ষার সুযোগ টুকু পায়। আর সাপ্তাহের হাটবারে শান্তিতে নিজের উৎপাদিত প্রয়োজনীয় দ্রব্যগুলো কেনা বেচার সুযোগ পায়-এই অধিকারটুকু নিশ্চিত করা হোক।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ইতিপূর্বে বিএনপি’র আমলে এ পার্বত্য অঞ্চলে কোন প্রকার নেটওয়ার্ক এর আওতায় আনা সম্ভব হয় নি। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির ৩ জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমি মোবাইলের আওতায় এনেছি। দুঃখের বিষয় দুর্গম কিছু এলাকায় যেমন ফারুয়া ইউনিয়নে মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ এর আওতায় আনতে গেলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজের কারনে উন্নয়ন মূলক কর্মকান্ডে বাধা সৃষ্টি হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited