নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ এএম, ২০২১-০৩-০১
রাঙমাটিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এসময় জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ পরিষদের আহবায়ক ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিজিএফআই কর্ণেল ইরফান ইবনে রউফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে ক্রিকেট টুর্নামেন্ট দেশকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন যারা আজকে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অশগ্রহণ করছে তাদের থেকে জাতীয় পযার্য়ে খেলোয়াড় বের হয়ে আসবে । এসময় তিনি আরো বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে সকল ধরণের টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে ক্রীড়া সংস্থাকে গতিশীল সংস্থা হিসেবে পরিচালিত করার জন্য আমরা সকল ধরণের প্রস্তুতি নিয়েছি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সদরের মোট ১৬টি ক্রিকেট টিম অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধনী ম্যাচে কনফিডেন্স ক্রিকেট একাডেমি বনাম মহসিন কলোনী স্পোর্টিং ক্লাব দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে কনফিডেন্স ক্রিকেট একাডেমী।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited