নিজস্ব প্রতিবেদক | ১২:১০ এএম, ২০২১-০৩-০৬
দীর্ঘ ১৪বছরেও হয়নি রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীন হত্যার বিচার। তাই বিচার বিভাগের উপর আস্থাহীনতায় পরেছে তার পরিবার। ১৪বছরেও কোন কুলকিনার হয়নি জামাল হত্যা মামলার । গ্রেফতার করা হয়নি আসামীও। তা উদ্বেগ প্রকাশ রাঙামাটির সাংবাদিক সমাজ।
শনিবার সাংবাদিক জামাল উদ্দীনের ১৪তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে জামালের পরিবার আয়োজন করেছে কবর জিয়ারত, দোয়া, কোরআন খতম ও মিলাদ মাহফিল ।
রাঙামাটির সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, আমি হতাশ। ১৪ বছর পেরিয়ে গেলো ভাই হত্যার বিচার পাইনি। আধ পাব কিনা তা নিয়ে শঙ্কা আছি। ঝুলন্ত হত্যা মামলাটি এখন ডুবন্ত সূর্য্য। তদন্তের পর তদন্ত হলো । কিন্তু জামাল হত্যাকান্ডের রহস্য উন্মোচন হলো না। এ ব্যর্থতার পরিচয় দিয়েছে তদন্ত কর্মকর্তারা। ২০০৭ সালে ৫মার্চ অপহরণের হয় আমার ভাই। ৬মার্চ লাশ মিলে জঙ্গলে। কে বা কারা তাকে অপহরণ করেছে, হত্যা করেছে। কেন করেছে? কিছুই জানতে পারিনি আজও। শুধু এটা জানি আমার ভাই কখনো কারো রক্ত চক্ষুকে ভয় পেত না । কখনো আপোষ করেনি কোন অপরাধ-অপরাধীর সাথে। তাই হয়তো তাদের ক্ষোভের শিকার হতে হয়েছে তাকে। বিচার নাপেয়ে আমি আস্থাহীনতায় পরেছি। তবে সরকার চায়লে আমি আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার পাবোই।
অন্যদিকে, প্রতিবছর এ বারও সাংবাদিক সমাজ জামাল হত্যার বিচারের দাবিতে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশের আয়াজন করেছে। শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৭সালে ৫মার্চ নিখোঁজ হয় রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীন। এপর ৬মার্চ রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার জঙ্গলে তার রক্তাত্ব মরদেহ উদ্ধার করে তার পুলিশ। সাংবাদিক জামাল সে সময় পার্বত্যাঞ্চলের একজন আলোকিত সাংবাদিক ছিলেন। তিনি মৃত্যুর আগর পর্যন্ত দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited