নিজস্ব প্রতিবেদক | ১২:৫৯ এএম, ২০২১-০৩-০৬
প্রাকৃতিক সৌন্দর্য্যরে রানী পার্বত্য চট্টগ্রামের অন্যতম দৃষ্টিনন্দন একটি জেলা রাঙামাটি। রাঙামাটির সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, গরিব অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়ানো, শীতার্তদের শীতবস্ত্র দান ও রক্ত যোগান দেওয়ার মত মহৎ কাজে উৎসাহী হয়ে ২০১৬ সালের ৪ঠা মার্চ একঝাঁক তরুণ প্রজন্মের উদ্যোগে ও সফল প্রচেষ্টায় গঠন করা হয় "প্রিয় রাঙামাটি" নামক একটি সামাজিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন।
এরই ধারাবাহিকতায় ২০২০ সালের শেষার্ধে নুরুল ইসলামকে সভাপতি ও সোলাইমান মীরকে সাধারণ সম্পাদক করে লংগদু উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। গতকাল ৪ঠা মার্চ (বৃহস্পতিবার) লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় রাত ৮টায় কেক কেটে, সংগঠনের টিশার্ট পরিধান করে জাঁকজমক ভাবে দিবসটি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন 'প্রিয় রাঙামাটি" লংগদু উপজেলা শাখার সভাপতি নূরুল ইসলাম, সহ সভাপতি ফারহাদ আল ফারদিন, সাধারণ সম্পাদক সোলাইমান মীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হারুনুর রশীদ সজিব, ফুল মাহমুদ সরকার, এমদাদুল ইসলাম খান আরিফ, সাকিব খান, রাহাতুল ইসলাম, হযরত আলী, ইউসুফ খান ও শাকিল সহ সংগঠনের অন্যান্য শুভাকাঙ্খীগণ।
অনুষ্ঠানে সভাপতি নুরুল ইসলাম বলেন, সামাজিক সংগঠন "প্রিয় রাঙামাটি"র প্রতিটি কাজই মানবসেবার অংশ। সমাজকে পরিবর্তনে ও দেশ সেবায় সবসময় কাজ করে যাবে 'প্রিয় রাঙামাটি' লংগদু উপজেলা শাখার প্রত্যেক সদস্য এবং এই সেবামূলক সংগঠনের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited