নিজস্ব প্রতিবেদক | ০২:১১ পিএম, ২০২১-০৩-০৬
রাঙামাটি শহরের কাঠাঁলতলী এলাকায় আকস্মিক আগুনে জ্বলছে অন্তত ২০টি বসত ঘর। বেলা সোয়া একটার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে জানাগেছে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নেভানোর চেষ্ঠা চালাচ্ছে।
বেলা সোয়া দুইটা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে কোটি টাকার ক্ষতি সাধনের আশঙ্কা করছে ক্ষতিগ্রস্থরা। ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আলম ডক ইয়ার্ড এলাকাসহ আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। বেলা সোয়া দুইটা পর্যন্ত সর্বশেষ খবরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি তাৎক্ষনিকভাবে কেউ নিশ্চিত করতে নাপারলেও আশেপাশে অনেকগুলো ফার্নিচার তৈরির কারখানা থাকায় সেখানে মজুদ রাখা ক্যামিকেলের কারনে মুহুর্তের মধ্যেই আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited