নিজস্ব প্রতিবেদক | ০২:৪৪ এএম, ২০২১-০৩-১১
ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থে যারা শান্তিকে বিনষ্ট করতে চায় তাদের সর্ম্পকে হুশিয়ার থাকতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, আমাদের সবাইকে শান্তিতে থাকতে হলে সকলের সম্মেলিত উদ্যোগ থাকতে হবে। আমাদের সবাইকে মনের ভিতর থেকে ভালো হতে হবে। আমরা যদি মনের ভিতর থেকে ভালো না হয় শান্তি আসবে না। তাই যারা এলাকায় শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বুধবার (১০ মার্চ) দুপুরে লংগদুর কালাপাকুজ্জ্যা ইসলামপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা হেফজখানা ও ইতিম খানা এবং আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য আব্দুল রহিম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল রহমান হাওলাদার, কালাপাকুজ্জ্যা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আমরা যারা যার ধর্ম পালন করছি মানুষের সেবা করার জন্য। সন্ত্রাসী হওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য ধর্ম নয়। আর মাদ্রাসায় যে শিক্ষা গ্রহন করা হয় তা মানুষের কল্যাণে জন্য, ধর্মের জন্য। মাদ্রাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা যদি লাভ করা যায় তা হলে তার মনের যে অন্ধকার এটা দূর হয়ে যায়। তাই এই অন্ধকারকে দূর করার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার অনুশীলন করা দরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে আমরা পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্ম পালন করার জন্য মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জা নির্মাণ করে দেয়া হয়েছে যাতে করে যার যার মতো স্বাধীন ভাবে ধর্ম চর্চা করে যাচ্ছি। এতে করে আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে গেছি বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশ গড়ার লক্ষ্যে। আর বর্তমানে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা পদার্পণ করেছি। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited