নূর হোসেন মামুন | ১০:০০ পিএম, ২০২১-০৩-১১
রাঙামাটির কাপ্তাইয়ে অাবারও বন্যহাতির অাক্রমণে প্রাণ গেল অভিষেক পাল (২১) নামের এক পর্যটকের।বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই-অাসামবস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অভিষেকের ফেনীর মাস্টার পাড়ার সুধাংশু বিকাশ পালের ছেলে। সে ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।
নিহত অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন,কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে ৬ বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিক্সায় রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলে কামাইল্লাছড়ি এলাকায় ২টি বন্যহাতির মুখোমুখি হন।
এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর সময় একটি হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে পথেমধ্যে মারা যায় যায় সে'।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, হাসপাতালে আনার আগেই মারা যায় অভিষেক নামের ওই পর্যটক। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার বলেন, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে আবারো পর্যটকের মৃত্যু হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited