নিজস্ব প্রতিবেদক | ০১:০৮ এএম, ২০২১-০৩-১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রখ্যাত আইনজীবী, বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মওদুদ আহমেদ এর অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকার্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, প্রয়াত মওদুদ আহমেদ উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদের ন্যায় জাতীয়তাবাদী আর্দশকে বুকে ধারন করে দেশের কল্যাণে জনগণের মঙ্গলের জন্য কাজ করে গেছেন।
তার বর্নাঢ্য কর্মময় জীবন ছিলো। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রজ্ঞাবান আইনজ্ঞ তথা জাতীয়তাবাদী রাজনৈতিক পরিচালককে হারিয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়।
প্রয়াত মওদুদ আহমদ এর আত্মার শান্তি কামনা করে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মরহুমের পরিবারের সকলেই যেন এই শোকার্ত পরিবেশ কাঠিয়ে উঠতে পারে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি।
প্রসঙ্গত: কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বপালনকারি ব্যারিষ্টার মওদুদ আহমদ। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় এবং বুকে ব্যথা অনুভব করায় গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। মঙ্গলবার(১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited