ইকবাল হোসেন | ১১:৩২ পিএম, ২০২০-০৯-২০
তিন পার্বত্য জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তিন পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের আয়োজনে জেলা শহরের রিজার্ভ বাজারস্থ গ্রীণ ক্যাসেল’র সভা কক্ষে বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ৩ জেলার ২৬টি উপজেলার ৮জন চেয়ারম্যান এবং ১৯ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভার প্রথম পর্বে বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর ও রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়াম্যানগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন ও মতবিনিময় সভার আলচ্য বিষয় সমূহ সকলের সামনে তুলে ধরেন।
এরপর প্রথমে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা হতে আগত মহিলা ভাইস চেয়ারম্যানরা নিজেদের মতামত তুলে ধরেন এসময় সমতলের জেলা থেকে ভিন্ন আইনে পাহাড়ের উপজেলা পরিষদগুলো পরিচালিত হওয়ায় তারা কিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেক বঞ্চিত হচ্ছে তা তুলে ধরেন। এরপর পুরুষ ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। এসময় সভার সভাপতি ও অন্যান্য চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যানদের মতামতের সাথে নিজেদের বক্তব্য দেন।
ভাইস চেয়ারম্যানদের বক্তব্যর পর উপস্থিত উপজেলা চেয়াম্যানরা নিজ নিজ বক্তব্য রাখেন এসময় তারা বক্তব্য- পার্বত্য জেলার উপজেলা পরিষদের সাথে সমতলের পষিদের আইনগত পার্থক্য, রাজস্ব আয় থেকে সম্মানীসহ বেশকিছু সমস্যার কথা তুলে ধরেন এবং তা নিরসনের দাবী জানান।
সমাপনী বক্তব্য সভার সভাপতি বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম সকল সমস্যা সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি অতি শীগ্রই সকল দাবি নিয়ে ২৬ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশুদ্দোহা, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, লক্ষিছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকারসহ ১৯জন ভাইস চেয়ারম্যানগণ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited