শহিদুল ইসলাম হৃদয় | ১১:১১ পিএম, ২০২১-০৩-১৭
সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখা, পৌর শাখা, সদর উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে রাঙামাটি পার্কের সামনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার সূচনা করেন, পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে আলোচনাসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, অংশুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক চাকমা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা সাধারণ সম্পাদক শাহ এমরান রোকন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিকে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited