ওমর ফারুক সুমন | ০৮:৫৮ পিএম, ২০২১-০৩-২৩
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঘাইহাট জোন এর উদ্যোগে চিকিৎসা সেবা পেল দূর্গম সাজেক এলাকার দুই শতাধিক দুঃস্থ পরিবার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশক্রমে বাঘাইহাট জোনের সার্বিক ব্যাবস্থাপনায় রাংগামাটি পার্বত্য জেলার অর্ন্তগত বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার শতাধিক দুঃস্থ পাহাড়ি ও বাঙালি রােগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
২৩ মার্চ , মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি এবং বাঘাইহাট জোন (১২ বীর) এর সার্বিক ব্যবস্থাপনায় সাজেক এলাকায় ১৮৮ জন রােগী (১০০ জন পাহাড়ী ও ৮৮ জন বাঙালী)'র মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি হতে আগত মেডিসিন বিশেষজ্ঞ, স্ত্রীরােগ বিশেষজ্ঞ এবং দন্ত রােগ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পাহাড়ী অঞ্চলের দুর্গম এলাকা হতে সাধারণ মানুষ উচু নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভম না হওয়ায় এসব রােগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়। সেই দূর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি এবং ১২ বীর, বাঘাইহাট জোনের পক্ষ হতে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি দুর্গম এলাকায় গিয়ে এ ধরণের স্বাস্থসেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোন কমান্ডার।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited