নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৭ পিএম, ২০২১-০৩-২৫
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় চাঁদের গাড়ীর ধাক্কায় মোঃ সুমন নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
তিনি রাইখালী ইউনিয়ন এর ফুলতলি এলাকার মোঃ নুরুর পুত্র বলে জানান রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ কার্বারী।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৭.২০ মিনিটে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই অটোরিক্সা চালক মোঃ সুমন তাঁর গাড়ী নিয়ে ফেরিতে উঠার সময় পেছন হতে চাঁদের গাড়ী (গাড়ী নং চট্রগ্রাম খ ৩৮৬) এই অটোরিক্সাকে ধাক্কা দিলে তিনি সামনে অবস্থানরত আর একটি গাড়ীতে ধাক্কায় খাই।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যাবার সময় পথে মধ্যে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ গায়ত্রী চাকমা জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদের গাড়ীর ধাক্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিক্সা চালক মোঃ সুমন এর মৃত্যু হয়। থানা পুলিশ এর সদস্যরা তার মরদেহ হাসপাতাল হতে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওসি জানান, পরবর্তীতে লাশ সুরতহাল রিপোর্ট সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদের গাড়ীর চালক পলাতক রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited