ওমর ফারুক সুমন | ০২:২৩ পিএম, ২০২১-০৩-২৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিতে যথাযোগ্য মর্যাদায় সুবর্নজয়ন্তি পালন করেছে উপজেলা প্রশাসন।
২৬ মার্চ সুক্রবার দিনের শুরুতেই ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করার পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে জাতীয় সঙ্গীতের তালে তালে ছালামি মঞ্চে জাতীয় পতাকা উত্তলন করা হয়, পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্যারেডের শুভ শুচনা করেন। করোনার কারনে সীমিত পরিসরে প্যারেডে পুলিশ বাহিনী, আনসার বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন। সুবর্নজয়ন্তি অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া পিএসসি আর্টিলারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন খান,বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান,কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান।
উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহামান,আব্দুল ছবুর, বাঘাইছড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা গন ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গন বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্ধ। বক্তব্যরা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারণ করেন এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited