পলাশ চাকমা | ০৩:৫৪ এএম, ২০২১-০৩-২৭
রাঙামাটিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আসামির তালিকায় পার্বত্যাঞ্চলের ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ এর সম্পাদক সাংবাদিক মিলটন বড়ুয়া (৪৫)।
শুক্রবার (২৬মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সম্পাদক মিলটন বড়ুয়া।
সম্পাদক মিলটন বড়ুয়া জানান, বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় মারামারি খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান তিনি। এ নিয়ে সংবাদ পরিবেশন করেন তিনি। কিন্তু সকালে তিনি তাঁর এক আত্মীয়ের মাধ্যমে খবর পান তাকে মারামারির ঘটনায় ওই মামলায় আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শহরের চম্পক নগর এলাকায় অন্যের বাসায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। এতে সাংবাদিক মিলটন বড়ুয়াকেও জড়ানো হয়েছে।
থানায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিলটন বড়ুয়ার ইন্ধনে সকল বিবাদীগণ একত্রিত হইয়া মারপিট করতে থাকে।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ সকল সাংবাদিক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে অভিযোগকারী নীহার কান্তি দাশের কাছে এ ব্যাপারের জানতে চাইলে তিনি এব্যাপারে কিছুই বলতে রাজি হননি।
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারি ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়ের করেন চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার বাসিন্দা জনৈক নীহার কান্তি দাশ। এতে তিনি ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে কিভাবে সাংবাদিক মিলটন বড়ুয়ার নাম মামলায় আসলো তা তিনি জানেন না।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited