নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৬ পিএম, ২০২১-০৪-০১
বাঘাইছড়িতে নিজদলীয় গুপ্তচরের গুলিতে সংস্কারপন্থী জেএসএস এর সামরিক কমান্ডার যুদ্ধ চাকমাকে হত্যার ২৪ ঘন্টা রেশ কাটতে না কাটতেই নানিয়ারচরে ইউপিডিএফ(মূল)এর সশস্ত্র সন্ত্রাসী কতৃক একজন পাহাড়ীকে তার নিজ বাড়ী হতে অপহরন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নানিয়ারচরের নোয়াদম পাড়া থেকে তাকে অপহরণ করা হয়।অপহরনকৃত হলেন, নানিয়ারচরের নোয়াদম পাড়ার সোনাইয়া চাকমার ছেলে রুপায়ন চাকমা(৩৯)।
ইউপিডিএফ(মূল)এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিলাশ চাকমা ওরফে তারুম চাকমার নেতৃত্বে ১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে তাকে অপহরন করে নিয়ে যায় বলে স্থানীয় ও নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ জানায়, তিনি এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাননি।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,বাঘাইছড়িতে বুধবার রাতে নিজদলীয় গুপ্তচরের গুলিতে সংস্কারপন্থী জেএসএস এর সামরিক কমান্ডার যুদ্ধ চাকমাকে সশস্ত্র অবস্থায় ডিউটিতে থাকাকালীন সময়ে ছদ্মবেশি সহকর্মী সুজন চাকমা গভীর রাত আড়াইটার সময় গুলি করে যুদ্ধ চাকমাকে হত্যা করে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited