আল মামুন | ০৩:৫৮ পিএম, ২০২১-০৪-০৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ির লাইফু কুমার কার্বারী পাড়ায় বাঙালী কৃষকদের উপর স্বশস্ত্র ইউপিডিএফের হামলায় আহত কৃষকদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু'র পক্ষে পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারন সম্পাদক সুবাস চাকমার হাতে আহতদের জন্য চিকিৎসা সহায়তা হিসেবে দুই লক্ষ টাকা তুলে দেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গেল রোববার (৪ এপ্রিল) দুপুরের দিকে সীমান্তবর্তী মাটিরাঙা উপজেলার তবলছড়ির লাইফু কার্বারী পাড়া এলাকায় কচু চাষের জন্য টিলা ভুমিতে কাজ করতে গেলে প্রসীত বিকাশ সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ৩০/৩৫ জন স্বশস্ত্র সন্ত্রাসীরা বাঙালী কৃষকদের উপর হামলা চালায়। এ ঘটনায় ১৫/২০ জন বাঙালী কৃষক আহত হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ৬০/৭০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক তৈরী করে। এসময় বাঙালী চাষীরা নিজেদের পাহাড় ছেড়ে পালিয়ে আত্মরক্ষা করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, মঙ্গলবার (৮ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। তারই ধারাবাহিকতায় আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ যেকোন নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited