বাঘাইছড়ি প্রতিনিধি | ০৭:৩৩ পিএম, ২০২১-০৪-০৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চৌমুহনী সদর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের হুকুম দখলকৃত জায়গার উপর গড়ে উঠেছে বহু অবৈধ স্থাপনা ।
হাইওয়ে ২৯২৫ এর বিধি ৩(ia) মহাসড়ক বিধিমালা২০০১ এর বি ৮(১) অনুসারে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বহুতল ভবন ও দোকানপাট নির্মাণকারীদের বিরুদ্ধে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সওজ খাগড়াছড়ি সড়ক উপ-বিভাগ হতে সবুজ চাকমা স্বাক্ষরিত ২৫ মার্চ বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে।
কিন্তু দোকানপাট ঘরবাড়ি ও বহুতল ভবন নির্মাণ কারীরা সরকারি নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চলমান রেখেছেন।
যাহা অবৈধভাবে জায়গা জবরদখল করে বহুতল ভবন নির্মান করা সরকারি সম্পত্তি দখলের সামিল। জায়গাটি ১৯৯১-৯২ ইং মুলে অত্র ২২১ খতিয়ানের ২৮২৬. দাগের ১৪ শতক ২৮৭৮ দাগের ৫৭ শতক ২৮৭৯ দাগের ৩৪ শতক সহ ১ একর ৫ শতক জমি প্রকল্প প্রকৌশলী ২ আরএইচ ডি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প খাগড়াছড়ির নামে রেকর্ড করেন জেলা প্রশাসক রাঙ্গামাটি কার্যালয় হতে।
ইতিমধ্যে হুকুম দখলকৃত সরকারি সম্পত্তির উপর ঘরবাড়ি দোকানপাট সহ গড়ে উঠেছে ২০টি স্থাপনা।
স্থাপনাগুলো সরিয়ে নিতে তাদেরকে নোটিশ প্রদান করা হলেও অদ্যাবধি তারা কোনো কর্ণপাত করেননি। আবার কেউ কেউ নোটিশও রিসিভ করনি। বিষয়টি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ কে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ বিভাগ হতে অবগত করা হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খাগড়াছড়ি হতে আমরা একটি অনুলিপি সড়ক ও জনপথ বিভাগ থেকে পেয়েছি। এখানে স্থানীয় জনগন দোকানপাট নির্মাণ করছেন। আমরা তাদেরকে বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছি। দোকানপাট কেউ নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে সব দোকানদারকে নোটিশ দিয়েছি যাতে তারা নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিতে পারেন।
এবং সরিয়ে না নিলে আমরা সরকারী বিধি মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করব। এবং নতুন করে যারা দখল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিনিস্ট্রি থেকে নির্দেশনা রয়েছে।
নির্দেশনা মোতাবেক আমরা জেলা প্রশাসক রাঙ্গামাটি, উপজেলা নির্বাহী অফিসার বাঘাইছড়ি, ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা বাঘাইছড়িকে ইতিমধ্যে লিখিত আকারে অবগত করা হয়েছে। যাতে কেউ নতুন করে দখল ও বহুতল ভবন নির্মাণ করতে না পারে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited