মাসুদ পারভেজ নির্জন | ০৬:৩৮ পিএম, ২০২১-০৪-০৯
রাঙামাটির বরকলে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় শিশু সহ চার জন আহত হয়েছে।শুক্রবার সকালে বরকলের ভূষনছড়া ইউনিয়নের এরাবুনিয়ার ৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আহতরা জানান,আমাদের জমির মধ্যে থাকা তুলাগাছ থেকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতালেব ও তার ছেলে জান্নাত মুন্সী,রবিউল,সাইফুল ও ফরিদ সহ আরো অনেকজন মিলে জোরপূর্বক তুলা সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করলে মোতালেব ও তার সহযোগীরা দা বটি নিয়ে মোঃ আজাদ(৫০) ও তার স্ত্রী লিপি বেগম(৪০) এবং রসুল(২৮) কে কোপানোর পাশাপাশি বেদড়ক মারধর করে।এমনকি রক্ষা পায়নি চার বছরের শিশু টুম্পা।তাকে পা ধরে ১০ বারো হাত দূরে ফেলা দেওয়া হয়।এসময় তারা বাসায় ট্রাঙ্কে থাকা ৩ লক্ষ টাকা লুটপাট করে।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে জানকে মোতালেব মুন্সীর মুঠোফোনে যোগাযোগ করা বন্ধ পাওয়া যায়।
৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মো আব্দুস সবুর তালুকদার জানিয়েছেন,আমি বিষয়টা সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছি।মোতালেব অত্র এলাকাতে বিগত দিন অরাজকতা সৃষ্টি করে আসছে।বিভিন্ন ব্যাক্তির জমি দখলসহ তাদেরকে মিথ্যা মামলায় ফাসানোসহ বিভিন্নভাবে অত্যাচার করে থাকে।এ ক্ষেত্রে তার সহযোগী তার তিন ছেলে ও তার নিকটাত্নীযরা।
ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনর রশিদ জানান, ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হয়েছি।মোতালেব ও তার পরিবার অত্যন্ত উগ্র মনোভাবী।নির্যাতিত পরিবারকে আইনের আশ্রয় নেবার পরামর্শ দিয়েছি।তার সাথে সাথে আহত ব্যাক্তিদের চিকিৎসার বিষয়টিতেও সুনজরে রাখছি। বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,বিষয়টি মুঠোফোনে নিশ্চিত হয়েছি।তবে বিষয়টি খুব ন্যাক্কারজনক।এখনো থানায় কোন মামলা হয়নি।মামলা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited