বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৫৪ এএম, ২০২১-০৪-১৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় গভীর রাতে কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজের তামাক চুল্লি পুড়ে ছাই হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনায় গ্রামবাসীর সহায়তায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের এলাকার অর্ধ শতাধিক বসত বাড়ি ও বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠান।
স্থানীয় যুবক মঈন উদ্দিন জানান, বাঘাইছড়ি পৌরসভার ৮নং ওয়াডের সাবেক কাউন্সিলর ও বর্তমান উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আজিজ তার নিজ বাড়ির আঙ্গিনায় তামাক শুখানোর জন্য এই চুল্লিটি স্থাপন করে দীর্ঘদিন তামাক শুকানোর কাজ করছিলেন মঙ্গলবারও তামাক শুকানোর জন্য চুল্লিতে আগুন দেয়া হয়েছিলো অসাবধানতার কারণে হঠাৎই আগুন পুরো চুল্লিতে ছড়িয়ে পরে মূহুর্তেই চুল্লিতে থাকা সব তামক ও জ্বালানির জন্যে স্তুপ করে রাখা বনের কাঠে ছড়িয়ে পরে।
স্থানীয় গ্রামবাসীর আপ্রাণ চেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও একাদিক বার বেশ কিছু তামাক চুল্লিতে আগুনের সূত্র পাত ঘটে। বাড়ির আঙ্গিনা ও লোকালয়ের এসব তামক চুল্লি নিয়ে বরাবরই আতংকিত ও আশংকার কথা জানান স্থানীয়রা। বেআইনি ভাবে তৈরি এসব চুল্লিতে হাজার হাজার মণ বনের কাঠ পোড়ানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কখনোই কোন ব্যাবস্থা নেয়া হয়নি। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আগুনের বিষয়টি নিশ্চিত করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited