রাজস্থলী প্রতিনিধি | ০২:৪৯ পিএম, ২০২১-০৪-১৮
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক মারমা (২০)গৃহবধুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে।শনিবার রাত সাড়ে ১০ টায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলাআগা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় বখাটে যুবক থুইমং মারমা ঐ গৃহবধুকে একাপেয়ে ধর্ষনের চেষ্টা করলে আত্মচিৎকার করলে ধর্ষনকারি যুবক সেই গৃহবধুর হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে মাথা, গলা, হাত ও পায়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গৃহবধুকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।
অভিযুক্ত থুইমং মারমা একই এলাকার রেগ্গা মারমার ছেলে। সে একজন বিবাহিত যুবক।
চন্দ্রঘোনাথানার অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত থুইমং মারমা (লহই)কে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
৩ নংবাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞেমং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি শনিবার ঘটনাটি শুনার সাথে সাথে ওয়াডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠান।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সমাজের নৈতিকতার শিক্ষার অভাব,পারিবারিক অশান্তি, মায়া, মমতা, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং ধর্মীয় শিক্ষার অভাবের কারনে এই ঘটনা ঘটছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited