আলমগীর মানিক | ১০:৩৩ এএম, ২০২১-০৪-১৯
রাঙামাটির দেপ্পোছড়ি এলাকায় ফলবাহি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ ফুট নীচে গভীর খাদে পড়ে চালক সবুজ হোসেন নিহত হয়েছে। এই ঘটনায় উক্ত পিকআপের হেলপার পিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ গুরুত্বর আহত হয়েছে।
সোমবার সকাল নয়টার সময় এই দূর্ঘটনা ঘটে। গাড়িটি চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে রাঙামাটি আসার পথে এই দূর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, চালক সবুজ হোসেন মারা গেছে এবং বাকি আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
জানাগেছে, চট্টগ্রাম থেকে সকালে ফল বোঝাই করে রাঙামাটিতে আসার সময় চালক ঘুমন্ত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁেদ পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে নয়টার সময় গুরুত্বর আহত চালক সুবজ হোসেন শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
নিহত চালকের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। আহত হেলপার পিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং আহত অপরজন রতন দাশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ফকির হাট এলাকায় বলে জানাগেছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited